Logo

সচিবালয় থেকে শিক্ষার্থীদের বের করে দিল পুলিশ-সেনাবাহিনী

profile picture
জনবাণী ডেস্ক
২৪ অক্টোবর, ২০২৪, ০২:১০
সচিবালয় থেকে শিক্ষার্থীদের বের করে দিল পুলিশ-সেনাবাহিনী
ছবি: সংগৃহীত

তুমি কে আমি কে ছাত্র-ছাত্র; আপোষ না সংগ্রাম-সংগ্রাম-সংগ্রাম ইত্যাদি স্লোগান দিতে থাকেন তারা

বিজ্ঞাপন

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনরায় প্রকাশ এবং এ-সংক্রান্ত ত্রুটি সংশোধনের দাবিতে  সচিবালয়ে ঢুকে পড়া শতাধিক শিক্ষার্থীদের লাঠিচার্জ করে বের করে দিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এরপর তারা যে যার মতো পালিয়ে যান। 

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে তাদের বের দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে এদিন বেলা ৩টায় ফলাফল বাতিল ও পুনরায় মূল্যায়নের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়েন শতাধিক শিক্ষার্থী। পরবর্তীতে ৬ নাম্বার ভবনের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; উই ওয়ান্ট জাস্টিস, মুগ্ধের বাংলায়- বৈষম্যের ঠাঁই নাই, তুমি কে আমি কে ছাত্র-ছাত্র; আপোষ না সংগ্রাম-সংগ্রাম-সংগ্রাম ইত্যাদি স্লোগান দিতে থাকেন তারা। 

তখন আন্দোলরত শিক্ষার্থীদের স্লোগান বন্ধ করে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানান সচিবালয়ে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

একাধিক শিক্ষার্থীদের কথা হলে তারা জানান, আমরা সমতার ভিত্তিতে ফলাফল চাই। বোর্ড থেকে কাউকে ভালো ফলাফল দেওয়া হয়েছে আর কাউকে কম। অথচ আমরা ভালো লিখেছি। আমরা চাই দ্রুত সময়ে এই ফলাফল বাতিল করে বঞ্চিতদের পুনরায় মূল্যায়ন করা হোক। 

আজ সচিবালয়ে সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD