Logo

সাড়ে ৩০০ জনের বিরুদ্ধে মামলা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৪
সাড়ে ৩০০ জনের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২১ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

তিনি জানান, ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় গত ২০ ডিসেম্বর রাতে ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি করেন ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ। এতে ৩০০ থেকে ৩৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

ছায়ানট কর্তৃপক্ষ জানায়, ওসমান হাদির মৃত্যুর ঘটনার খবর ছড়িয়ে পড়ার রাতে দুর্বৃত্তরা ছায়ানট ভবনের ভেতরে প্রবেশ করে। এ সময় তারা সিসিটিভি ক্যামেরা, আসবাবপত্র, তবলা, হারমোনিয়াম, বেহালা ভাঙচুর করে এবং বিভিন্ন কক্ষে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। তবে এতে মোট কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

ঘটনার পর ছায়ানট ভবন পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। এ সময় তিনি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কথা জানান।

এর আগে বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ডেইলি স্টার, প্রথম আলো ও ছায়ানটে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD