ফায়ার সার্ভিসের নতুন মহাপরিচালক সুলতানুল আফরীন জুনাইদ

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়েছে।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রেষণে সুলতানুল আফরীন জুনাইদকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক পদে নিয়োগ দিয়ে তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অন্যদিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এ কারণে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনায় উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি জরুরি সেবা দিয়ে থাকে। মানুষের জানমাল রক্ষার পাশাপাশি অগ্নিনিরাপত্তা বিষয়ে জনসচেতনতা তৈরি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনেও সংস্থাটি কাজ করে।








