জাতিসংঘের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী পর্বে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্ক স্থানীয় সময় সকালে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে তিনি এ অধিবেশনে অংশ নেন।
বিজ্ঞাপন
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্ক ২২ সেপ্টেম্বর শুরু হয়েছে এবং ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে; পরে ২৮ সেপ্টেম্বরও এর কার্যক্রম রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া স্বাগত প্রাতরাশে অংশ নেন। নিউইয়র্ক সময় সকাল ৮টায় জাতিসংঘ সদর দপ্তরের নর্থ ডায়ালগ লাউঞ্জে বিশ্বনেতা ও তাঁদের জীবনসঙ্গীদের সম্মানে এ আয়োজন করা হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হয় গত ৮ সেপ্টেম্বর। তবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হয়েছে মঙ্গলবার থেকে।
প্রধানমন্ত্রী তারেক রহমান ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে ভাষণ দেওয়ার কথা রয়েছে। এটি সরকারপ্রধান হিসেবে জাতিসংঘে তাঁর প্রথম বক্তব্য হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
সফরসূচি অনুযায়ী, সাধারণ বিতর্কে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন ও জবাবদিহিতা, বিশ্বশান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।








