প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মহাপরিচালক হাফিজুল্লাহ খান

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান। বদলিপূর্বক প্রেষণে তাকে এ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে বুধবার (১৬ সেপ্টেম্বর) জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, হাফিজুল্লাহ খানের চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে এবং নতুন কর্মস্থল হিসেবে একই কার্যালয় নির্ধারণ করা হয়েছে। আদেশটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালকের দায়িত্বে থাকা ড. আহমেদ উল্লাহকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপনও জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এদিকে আরেকটি প্রজ্ঞাপনে যুগ্মসচিব মো. হুসাইন শওকতের দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের খুলনা আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের পরিচালক পদ থেকে তাকে সরিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের উপ-রেজিস্ট্রার জেনারেল করা হয়েছে।
বিজ্ঞাপন
হুসাইন শওকত এর আগে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য পদে বদলির আদেশাধীন ছিলেন। নতুন ব্যবস্থায় তার চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অন্যদিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্মসচিব মুহাম্মদ আশরাফ হোসেনকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য পদে বদলি করা হয়েছে। এ দায়িত্ব পালনের জন্য তাকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ধারাবাহিক কয়েকটি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব পদায়ন ও বদলির সিদ্ধান্ত জানানো হয়েছে।







