Logo

অসুস্থ আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের পাশে প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর, ২০২৬, ২১:৪৯
অসুস্থ আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের পাশে প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

২০১৩ সালের ৪ ডিসেম্বর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গুম হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মো. আলামিনের মা জেসমিন বেগমের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে লালমনিরহাটে নিহত জুবায়ের হোসেনের বোন জেসমিন আকতারের চিকিৎসা-পরবর্তী অবস্থারও খোঁজ নিতে নির্দেশ দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জেসমিন বেগম দীর্ঘদিন ধরে অসুস্থ। তার অসুস্থতার খবর পেয়ে প্রধানমন্ত্রী তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে তার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি জুবায়ের হোসেনের বোন জেসমিন আকতারের চিকিৎসার পরবর্তী অবস্থারও খোঁজ নিতে বলা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা নিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে যান। সেখানে তিনি জেসমিন আকতারের অপারেশন-পরবর্তী শারীরিক অবস্থার খোঁজ নেন।

একই দিন মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আলামিনের বাসায় যায়। তারা জেসমিন বেগমের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি তার চিকিৎসা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ সময় সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন ও শাকিল আহমেদ এবং ছাত্রদল নেতা মশিউর রহমান মহানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জেসমিন আকতারের চিকিৎসার বিষয়ে চিকিৎসকেরাও প্রতিনিধিদলকে বিভিন্ন তথ্য দেন। তারা তার শারীরিক অবস্থার উন্নতির কথাও জানান। এ সময় নিউরো অ্যানেসথেশিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ জেড এম সাইফুদ্দিন বাবু, ড্যাবের আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, জুলাই শহীদ সোসাইটির চেয়ারম্যান শহীদ নাফিজের বাবা গোলাম রহমান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ শাকিল, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান এবং শেকৃবি ছাত্রদল নেতা মোরসালিন অনিকও সেখানে ছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট লালমনিরহাটে জুবায়ের হোসেন নিহত হন। তার একমাত্র বোন ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জেসমিন আকতার ব্রেইন টিউমারে আক্রান্ত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD