প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন আজ

প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) একটি বিশেষ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুপুর ১২টায় কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর প্রেস উইং সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
তবে সংবাদ সম্মেলনে কোন বিষয়ে বিস্তারিত বক্তব্য দেওয়া হবে, সে সম্পর্কে এখনো কোনো তথ্য জানানো হয়নি।








