Logo

আ.লীগের বিরুদ্ধে ২টি রিট নিয়ে যা বললেন হাসনাত ও সারজিস

profile picture
জনবাণী ডেস্ক
২৯ অক্টোবর, ২০২৪, ২৪:২৪
আ.লীগের বিরুদ্ধে ২টি রিট নিয়ে যা বললেন হাসনাত ও সারজিস
ছবি: সংগৃহীত

তারা স্পষ্ট করেন দল হিসেবে নিষিদ্ধ কিংবা নিবন্ধন নিষিদ্ধের কোনো কথা রিটে নেই৷

বিজ্ঞাপন

আওয়ামী লীগের আমলে ৩টি নির্বাচন ও দলটির রাজনৈতিক কার্যক্রম সীমাবদ্ধ করা বিষয়ে উচ্চ আদালতে করা দুটি রিটের বিষয়টি স্পষ্ট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে সোশ্যাল মিডিয়া ফেসবুকের ভেরিফায়েড পেজে তারা দুজন একই পোস্ট করে বিষয়টি স্পষ্ট করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পোস্টে তারা লিখেছেন, ‌“২টি রিট করেছি৷ ১. আওয়ামী লীগের বিগত তিনটি নির্বাচনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং অবৈধভাবে প্রাপ্ত সুবিধাগুলো কেন ফিরিয়ে দিবে না, সে বিষয়ে৷ এছাড়া দ্বিতীয় রিট, এই মামলার রায় না হওয়া পর্যন্ত কেন তাদেরকে পলিটিক্যাল সকল একটিভিটি থেকে বিরত রাখা হবে না, সে বিষয়ে।”

এছাড়াও  তারা স্পষ্ট করেন দল হিসেবে নিষিদ্ধ কিংবা নিবন্ধন নিষিদ্ধের কোনো কথা রিটে নেই৷

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD