Logo

সাভার সিএমএইচ থেকে বাসায় ফিরছেন মির্জা ফখরুল

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
১৭ ডিসেম্বর, ২০২৪, ০১:৪৭
সাভার সিএমএইচ থেকে বাসায় ফিরছেন মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

তারপর তাকে সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়

বিজ্ঞাপন

সাভারের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে নিজের গুলশানের বাসার দিকে রওনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারপর তাকে সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়।


সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।


আরও পড়ুন: অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান


তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাভার সিএমএইচ থেকে চিকিৎসকের পরামর্শে বাসায় যাচ্ছেন।


এর আগে, সোমবার সকাল ১০টার দিকে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান মির্জা ফখরুলসহ সিনিয়র নেতারা। পরে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে সাভার সিএমএইচে নেওয়া হয়।


আরও পড়ুন: বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি


তখন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আবদুস সালাম এবং যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল মির্জা ফখরুলের সঙ্গে হাসপাতালে যান।


এমএল/ 

আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD