Logo

শিগগিরই চালের দাম কমে আসবে: শেখ বশিরউদ্দীন

profile picture
জনবাণী ডেস্ক
৮ জানুয়ারি, ২০২৫, ০৭:৫৩
শিগগিরই চালের দাম কমে আসবে: শেখ বশিরউদ্দীন
ছবি: সংগৃহীত

মজুত ও আমদানি পরিস্থিতি সংক্রান্ত সভায় এ আশা প্রকাশ করেন তিনি

বিজ্ঞাপন

বর্তমানে চালের বাজারে দাম কিছুটা বেড়েছে। তবে খুব অল্প সময়ের মধ্যে দাম কমে আসবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চালের মজুত ও আমদানি পরিস্থিতি সংক্রান্ত সভায় এ আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শেখ বশিরউদ্দীন বলেন, ব্যবসা-বাণিজ্যকে সহজীকরণ করতে সরকার কাজ করছে। বাস্তবমুখী সব সহযোগিতা নিশ্চিত করা হবে।

ব্যবসায়ীদের কোনো সমস্যা থাকলে সরকার তা সমাধানের সর্ব্বোচ্চ চেষ্টা করবে বলেও এ সময় বাণিজ্য উপদেষ্টা জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, পাইকারি বাজার ও খুচরা বাজারে চালের দামের বেশ বড় ব্যবধান দেখা যাচ্ছে। এটার প্রকৃত কারণ জেনে আমরা সমাধান করতে চাই। বাজারের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে চাই।

বিজ্ঞাপন

সভায় খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার, সচিব মো. মাসুদুল হাসান, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আব্দুর রহিম খান, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবাল, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, চাল আমদানিকারক আদিত্য মজুমদার, ব্যবসায়ী নাজির প্রধান প্রমুখ বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD