Logo

সীমান্তে ৫০ ভারতীয় সেনা নিহত: পাকিস্তান

profile picture
জনবাণী ডেস্ক
৯ মে, ২০২৫, ০৫:৪৫
সীমান্তে ৫০ ভারতীয় সেনা নিহত: পাকিস্তান
ছবি: সংগৃহীত

এতে অন্তত ১০০ জন নিহতের দাবি করে দিল্লি

বিজ্ঞাপন

বিতর্কিত কাশ্মীর অঞ্চলের ভারত ও পাকিস্তান শাসিত অঞ্চলের মধ্যবর্তী সীমান্তে ৪০ থেকে ৫০ জন ভারতীয় সৈন্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ।

বৃহস্পতিবার (০৮ মে) আল-জাজিরা ও দ্য ডন এ তথ্য জানিয়েছে। 

বিজ্ঞাপন

পাকিস্তানের জাতীয় সংসদে দেওয়া এক ভাষণে দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানের সশস্ত্র বাহিনী ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনাকে হত্যা করেছে। 

বিজ্ঞাপন

তবে ভারত অবশ্য এই দাবির বিষয়ে এখনও কোনো ধরণের মন্তব্য করেনি।

বিজ্ঞাপন

এর আগে, মঙ্গলবার (২২ এপ্রিল) পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে আসছিল ভারত। এ নিয়ে দুই দেশের মধ্যে দুই সপ্তাহ ধরে চরম উত্তেজনা চলতে থাকে। এরমধ্যেই গত ৬ মে মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মিরের অন্তত ৯টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে অন্তত ১০০ জন নিহতের দাবি করে দিল্লি। 

বিজ্ঞাপন

অন্যদিকে, ভারতের হামলার জাবাবে সীমান্তে ব্যাপক গুলিবর্ষণ করে পাকিস্তান। এতে ১৬ ভারতীয় নাগরিকের মৃত্যু হয়। শুধু তাই নয়, নিজেদের সামরিক বাহিনীকে হামলা জোরদারের অনুমোদন দিয়েছে ইসলামাবাদ। ভারতের হামলায় ঝরা প্রতি ফোঁটা রক্তের চরম বদলা নেওয়া হবে বলে ঘোষণা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।  

বিজ্ঞাপন

বিশ্লেষকরা জানান, পাকিস্তান যে কাশ্মীরে হামলা চালিয়েছে, তার জোরালো কোনো প্রমাণ এখনও দেখাতে পারেনি ভারত। এ শঙ্কার মধ্যেই হামলা করে বসলো ভারত। দুই দেশেরই পারমাণবিক অস্ত্র রয়েছে। উত্তেজনা না থামাতে পারলে যুদ্ধ নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD