আমরা মাটি খেয়ে থাকব তবুও দেশের এক ইঞ্চি জমি ছাড়ব না

প্রয়োজনে মাটি ও ধুলাবালি খেয়ে থাকবেন, তবুও দেশের এক ইঞ্চি ভূখণ্ড ছেড়ে দেবেন না বলে ঘোষণা দিয়েছেন ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহেরদাদ আখলাঘি। গত সপ্তাহে দায়িত্ব পাওয়ার পর দেশটির পার্লামেন্টে তাঁর নিয়োগ অনুমোদন করা হয়।
বিজ্ঞাপন
বুধবার (২১ অক্টোবর) নিজের অবস্থান তুলে ধরে মেহেরদাদ বলেন, “আমরা মাটি ধুলোবালি খেয়ে থাকব, তবুও এক ইঞ্চি জমি ছাড়ব না।”
দায়িত্ব গ্রহণের পরপরই সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে মনোযোগ দেওয়ার কথা জানিয়েছেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, দায়িত্ব নেওয়ার প্রথম কয়েক ঘণ্টা বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্স এবং সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বাহিনীর প্রয়োজন পূরণে ব্যয় করেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী বলেন, “শত্রুরা যখন বারবার হুমকি দেয়, তখন আমরা শুধু মুখে মুখে তার পাল্টা জবাব দিই না। বরং সেই হুমকিকে কাজে লাগিয়ে নিজেদের সামরিক প্রস্তুতি আরও বাড়াই এবং প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করি। আর এই কাজে আমরা নতুন প্রযুক্তি ব্যবহার করে নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি।”
বিজ্ঞাপন
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর থেকে ভারপ্রাপ্ত মন্ত্রীর অধীনে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম চলছিল। প্রায় আট মাস পর মেহেরদাদ আখলাঘিকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে ইরান সরকার।
সূত্র: আলজাজিরা








