ইরানের সরকার উৎখাতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র-ইসরায়েল: নেতানিয়াহু

ইরানের বর্তমান সরকারকে উৎখাতের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানের শাসনব্যবস্থা পুরোপুরি নির্মূল করার বিষয়ে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন নেতানিয়াহু।
বিজ্ঞাপন
এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘ইরানের শাসনব্যবস্থাকে সম্পূর্ণ নির্মূল করার বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ নিয়ে ট্রাম্পের সঙ্গে বহুবার আলোচনা করেছি, গতকালও এ বিষয়ে কথা হয়েছে।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে সোমবার আকস্মিক সফরে ইসরায়েলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বৈঠকে ইরানসহ মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
নেতানিয়াহুর মুখপাত্র ডোরন স্পিলম্যান জানান, দক্ষিণ নেগেভ মরুভূমি অঞ্চলের উভদা বিমানঘাঁটিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
তিনি বলেন, বৈঠকে আঞ্চলিক হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অংশীদারত্ব নিয়ে আলোচনা করেছেন দুই নেতা। এসব হুমকি মোকাবিলায় আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক—উভয় ধরনের পদক্ষেপের বিষয়ও আলোচনায় উঠে আসে।
তবে পিট হেগসেথের আকস্মিক ইসরায়েল সফর নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।
সূত্র: আল-জাজিরা








