Logo

ইরানে গেলেন পাকিস্তানের সেনাপ্রধান, সংঘাত নিরসনে হবে আলোচনা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর, ২০২৬, ১৮:০৮
ইরানে গেলেন পাকিস্তানের সেনাপ্রধান, সংঘাত নিরসনে হবে আলোচনা
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সরকারি কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

এর আগে সোমবার ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানায়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা এবং বৃহত্তর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন আসিম মুনির।

আরও পড়ুন

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের মধ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাকিস্তান। দুই পক্ষের সঙ্গেই ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে ইসলামাবাদ।

এ পরিস্থিতিতে আসিম মুনিরের তেহরান সফরকে সংঘাত নিরসনে কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে দেখা হচ্ছে। সফরে তিনি ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

সূত্র: আল-জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD