হুথি হামলা থেকে সৌদিকে রক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করছে যুক্তরাজ্য

ইয়েমেনের ইরানসমর্থিত হুথি বিদ্রোহীদের হামলা থেকে সৌদি আরবকে রক্ষায় দেশটিতে টাইফুন যুদ্ধবিমান মোতায়েন করছে যুক্তরাজ্য। মঙ্গলবার (২০ অক্টোবর) এ ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার।
বিজ্ঞাপন
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রয়্যাল এয়ারফোর্সের টাইফুন যুদ্ধবিমান সৌদি আরবের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় প্রতিরক্ষামূলক আকাশ অভিযান পরিচালনা করবে।
গত দুই মাসে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং তেল স্থাপনায় একাধিকবার হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা।
যুক্তরাজ্য আগে থেকেই সৌদি আরবকে আকাশে জ্বালানি সরবরাহের সুবিধা দিচ্ছে। পাশাপাশি দেশটির অবকাঠামো সুরক্ষায় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও ব্রিটিশ সেনাও মোতায়েন করেছে।
বিজ্ঞাপন
ব্রিটিশ সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, সৌদিতে পাঠানো টাইফুন যুদ্ধবিমানগুলো হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কাজে ব্যবহার করা হবে। এসব যুদ্ধবিমান দিয়ে ইয়েমেনে কোনো ধরনের হামলা চালানো হবে না বলেও স্পষ্ট করেছেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
গত জুলাইয়ে সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। ওই মাসে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায়। সে সময় সেখানে ইরান থেকে আসা একটি বিমান অবতরণ করছিল। বিমানটির কোনো ক্ষতি না হলেও এ ঘটনায় ক্ষুব্ধ হয় হুথিরা।
এরপর হুথিরা ঘোষণা দেয়, লোহিত সাগরে সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। একই সঙ্গে সৌদির গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার হুমকিও দেয় তারা।
বিজ্ঞাপন
হুথিদের দাবি, সৌদি আরবকে তাদের ওপর আরোপ করা নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে। এ দাবিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলা শুরু হয়।
অন্যদিকে, ইয়েমেনের স্থলভাগে সৌদি সমর্থিত সরকারি বাহিনী হুথিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। হুথিরা দেশটির আরও ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: সিএনএন








