মিসরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২

মিসরে বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানী কায়রোর সঙ্গে দেশটির দক্ষিণাঞ্চলের সংযোগকারী কায়রো-আসিউত ওয়েস্টার্ন ডেজার্ট রোডে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, মহাসড়কের ৫৫ কিলোমিটার এলাকায় বাস ও ভারী ট্রাকটির সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধারে দ্রুত জরুরি সেবাকর্মীদের পাঠানো হয়।
মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসাম আবদেল গাফফার জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ২৮টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার আশপাশের হাসপাতালগুলোকে জরুরি চিকিৎসাসেবার প্রস্তুতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে হতাহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গিজার দিকে যাওয়া আঞ্চলিক সড়কের প্রবেশপথের কাছে মহাসড়কটিতে বাস ও পণ্যবাহী ট্রাকের সংঘর্ষ হয়।
বিজ্ঞাপন
দুর্ঘটনার পর পরিস্থিতি মোকাবিলা, আহতদের চিকিৎসা এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। তবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সূত্র: আনাদোলু এজেন্সি








