Logo

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধের কোনো সামরিক সমাধান নেই: কাতার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর, ২০২৬, ২০:২৪
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধের কোনো সামরিক সমাধান নেই: কাতার
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধের কোনো সামরিক সমাধান নেই বলে জানিয়েছে কাতার। দেশটি যত দ্রুত সম্ভব সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চায় বলে জানিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গণমাধ্যমবিষয়ক পরিচালক।

বিজ্ঞাপন

তিনি বলেন, পরিস্থিতি নিয়ে আশাবাদী থাকতে হবে এবং আন্তরিকভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সংকটের সমাধানে পৌঁছাতে কী কী পদক্ষেপ প্রয়োজন, সে বিষয়েও সচেতন থাকতে হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

কাতারের এই কর্মকর্তা আরও বলেন, ‘সামরিক সমাধানের কোনো পথ নেই। উত্তেজনা বাড়ানো উচিত নয়। শান্তিপূর্ণ সমাধানের পথ খোলা রাখতে হবে।’

এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদে মঙ্গলবার (২০ অক্টোবর) দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে শহরটিতে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কতা জারি করেছিল কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরাও বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।

বিজ্ঞাপন

সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, রিয়াদে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্ক করতে জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে বার্তা পাঠানো হয়েছে।

সূত্র: আল-জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD