Logo

সৌদিতে ভিক্ষা করায় চার বাংলাদেশি ও ভারতীয় গ্রেপ্তার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর, ২০২৬, ২০:৪৯
সৌদিতে ভিক্ষা করায় চার বাংলাদেশি ও ভারতীয় গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে ভিক্ষা করার অভিযোগে চার বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা বাংলাদেশ ও ভারতের নাগরিক বলে জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম আল-সাবক।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রিয়াদ অঞ্চলে ভিক্ষা করার সময় ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

সৌদি নিরাপত্তা বাহিনী সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে, তাঁরা যেন দান-খয়রাতের অর্থ কেবল অনুমোদিত মাধ্যমের মাধ্যমে প্রদান করেন। এতে প্রকৃত অভাবী মানুষের কাছে সহায়তা পৌঁছানো নিশ্চিত হবে এবং অবৈধ ভিক্ষাবৃত্তি বন্ধ করতেও সহায়তা মিলবে।

পুলিশ কর্মকর্তারা জানান, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভিক্ষাবৃত্তি বন্ধে নেওয়া উদ্যোগের অংশ হিসেবে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সমাজের সর্বস্তরে সব ধরনের ভিক্ষাবৃত্তি বন্ধ করা এবং প্রকৃত অভাবীদের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের লক্ষ্য।

বিজ্ঞাপন

সূত্র: আল-সাবক

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD