Logo

যুক্তরাষ্ট্রে মসজিদের কাছে গুলি, নিহত ১

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর, ২০২৬, ২০:৩৫
যুক্তরাষ্ট্রে মসজিদের কাছে গুলি, নিহত ১
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের কলম্বাস শহরে একটি মসজিদের কাছে গুলির ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। তবে ঘটনাটি মসজিদকে লক্ষ্য করে ঘটেনি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। তাদের ভাষ্য, কাছের একটি অ্যাপার্টমেন্ট ভবনে বিরোধের জেরে গুলির ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সোমবার (১৯ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, পুলিশের বরাতে এ তথ্য জানা গেছে।

ঘটনাটি নিয়ে প্রথমে তথ্য দেয় যুক্তরাষ্ট্রের ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভসের (এটিএফ) কলম্বাস কার্যালয়। সংস্থাটি জানায়, অ্যালবার্ট অ্যাভিনিউয়ের ২২০০ ব্লকের একটি মসজিদে গুলির ঘটনার খবর পেয়ে তাদের সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। প্রাথমিক বিবৃতিতে ঘটনাস্থল হিসেবে মসজিদের কথা উল্লেখ করা হয়েছিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে পরে স্থানীয় পুলিশ ঘটনাস্থল ও হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত জানায়। পুলিশের ভাষ্য অনুযায়ী, গুলি চলেছে মসজিদের কাছাকাছি এলাকায়। মসজিদটি হামলার লক্ষ্য ছিল না।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের বরাতে আল জাজিরা জানায়, পুলিশের সার্জেন্ট জেমস ফুকুয়া বলেন, “আমরা স্পষ্ট করে বলতে চাই, এটি মসজিদের ওপর হামলা ছিল না।”

তিনি জানান, মসজিদটি যে স্থানে অবস্থিত, সেখানকার একটি অ্যাপার্টমেন্ট ভবনে বিরোধের সূত্র ধরে গুলির ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এটিএফের প্রাথমিক বিবৃতিতে মসজিদে গুলির ঘটনার কথা বলা হলেও স্থানীয় পুলিশের পরবর্তী বক্তব্যে ঘটনাটিকে পাশের অ্যাপার্টমেন্ট ভবনের বিরোধের সঙ্গে যুক্ত করা হয়েছে। পুলিশ মসজিদকে লক্ষ্য করে হামলার বিষয়টি নাকচ করেছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD