Logo

হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত করল ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর, ২০২৬, ১৩:৪০
হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত করল ইরান
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

আইআরজিসির বরাত দিয়ে ফার্স নিউজ জানায়, মঙ্গলবার ভোরে হরমুজ প্রণালির আকাশে উড়তে থাকা একটি এমকিউ-৯ ড্রোন শনাক্ত করে ধ্বংস করেন রেভল্যুশনারি গার্ডের সদস্যরা। যুক্তরাষ্ট্রের তৈরি এমকিউ-৯ ড্রোন গোয়েন্দা নজরদারি এবং নির্ভুল হামলা পরিচালনার কাজে ব্যবহৃত হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হয় যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ। এর জবাবে সংঘাতের প্রথম দিন থেকেই ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে শুরু করে এবং হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। পরে ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করে ওয়াশিংটন।

পরবর্তী সময়ে জুন মাসে হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তবে কৌশলগত এই জলপথের নিরাপত্তা নিয়ে দুই দেশের মতপার্থক্যের কারণে সমঝোতা বাস্তবায়ন প্রক্রিয়া থমকে যায়।

বিজ্ঞাপন

ফার্স নিউজের প্রতিবেদনে আইআরজিসির বরাত দিয়ে আরও বলা হয়, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত মার্কিন বাহিনীর মোট ৫৪টি ড্রোন ধ্বংস করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনী।

সূত্র: আনাদোলু এজেন্সি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD