এবার জেন-জি বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, জাকার্তায় ৯ হাজার পুলিশ

জেন-জি বিক্ষোভ মোকাবিলায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সাড়ে ৯ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার (২০ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
জাকার্তা শহর পুলিশের মুখপাত্র বুদি হেরমান্তো সাংবাদিকদের জানান, অন্তত দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করবেন। ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এ আন্দোলনের ডাক দিয়েছে। সাম্প্রতিক দাবানল, শেয়ারবাজারের পতন, রুপিয়ার অবমূল্যায়ন এবং জাতীয় অর্থনীতির দুর্বলতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজপথে নামছেন শিক্ষার্থীরা।
এদিকে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস রাজধানীর একটি স্মৃতিসৌধে ব্যানার টাঙিয়ে জলবায়ু সংকট মোকাবিলা এবং জীবনযাত্রার ব্যয় কমানোর দাবি জানিয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো ২০২৪ সালে দেশটির রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ নেন। সাবেক এই জেনারেল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হলেও তাঁর বিভিন্ন জনতুষ্টিবাদী কর্মসূচি অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে জনগণ ও বিনিয়োগকারীদের আস্থা হারাচ্ছেন তিনি।
বিজ্ঞাপন
সাইফুল মুজানি রিসার্চ অ্যান্ড কনসাল্টিংয়ের (এসএমআরসি) জরিপ অনুযায়ী, গত বছরের নভেম্বরে প্রাবোওর জনপ্রিয়তা ছিল ৮১ দশমিক ২ শতাংশ। তবে চলতি মাসে তা কমে ৪৪ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে, যা তাঁর ইতিহাসের সর্বনিম্ন হার।
এর আগে, ২০২৫ সালে পুলিশের হামলায় এক মোটরবাইক চালক নিহত হওয়ার পর ইন্দোনেশিয়াজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। পরে গত আগস্টেও ব্যাপক বিক্ষোভের সময় শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়।








