একদিনেই দুদফায় বাড়ল সোনার দাম, ভরি এখন কত

দেশের বাজারে একদিনে দুদফায় সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে প্রতি ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। নতুন দরে ২২ ক্যারেট সোনার ভরি দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা, যা আগের দিন শুক্রবার ছিল ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।
বিজ্ঞাপন
শনিবার (২৮ মার্চ) বিকেলে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংস্থাটি জানায়, নতুন নির্ধারিত দাম বিকেল ৪টা থেকে কার্যকর হয়েছে।
আরও পড়ুন: আজকের মুদ্রাবাজার : ২৮ মার্চ ২০২৬
বাজুস জানিয়েছে, তেজাবি বা পিওর গোল্ডের আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাবেই স্থানীয় বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে। নির্ধারিত দামে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা রাখা হয়েছে।
বিজ্ঞাপন
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা।
সোনার দাম বাড়লেও হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা।
ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধের কারণে চলতি মাসের শুরু থেকে বিশ্ব বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী ছিল। এরপর মূল্যসমন্বয় দর ওঠানামা করতে থাকে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, এখন আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে ৪ হাজার ৪৯৪ ডলার উঠেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: আজকের মুদ্রার দর : ২৭ মার্চ ২০২৬
এর আগে গত ৩০ জানুয়ারি ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি ৫ হাজার ৫৫০ ডলারে উঠেছিল।
গত মাসের শেষ দিকে আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় ধরনের উল্লম্ফনের প্রভাব পড়ে দেশের বাজারেও। ২৯ জানুয়ারি একবারে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে নতুন রেকর্ড গড়েছিল বাজুস। তখন ২২ ক্যারেট সোনার ভরি বেড়ে দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম হিসেবে বিবেচিত হয়। একই সঙ্গে এক দফায় এত বড় পরিমাণে দাম বৃদ্ধির নজিরও আগে দেখা যায়নি।
বিজ্ঞাপন








