আরও কমলো সোনার দাম, ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে টানা কমতির ধারায় আবারও কমেছে সোনার দাম। সর্বশেষ সমন্বয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা।
বিজ্ঞাপন
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
আরও পড়ুন: দেশের বাজারে বাড়ল ভোজ্যতেলের দাম
বাজুসের প্রাইসিং ও প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞাপন
এর আগে একদিন আগেই ভালো মানের সোনার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল। তারও আগে ২৮ এপ্রিল একই পরিমাণ এবং ২৩ এপ্রিল ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়। ফলে এক সপ্তাহের ব্যবধানে চার দফায় ভরিপ্রতি সোনার দাম কমেছে মোট ৯ হাজার ৮৫৬ টাকা।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৪১ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের ভরি কমেছে ১ হাজার ৭৫০ টাকা, নতুন দাম ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার ভরি ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।
এর আগে ২৯ এপ্রিল সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের সোনার ভরি ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে ২১ ক্যারেটের ভরি ছিল ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এসব দরে সোনা বিক্রি হয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা। ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় বিক্রি হচ্ছে।








