Logo

দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, ভরি কত?

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ মে, ২০২৬, ১২:৩৬
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, ভরি কত?
ছবি: সংগৃহীত

দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে সোনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে এখন ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে গুনতে হবে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ মে) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এ মূল্য ঘোষণা করে বাজুস। সংস্থাটি জানিয়েছে, একই দিন সকাল ১০টা থেকেই নতুন দর কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, ৬ মে সকালে সর্বশেষ সমন্বয়ে ২২ ক্যারেটের ভরি সোনার দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বিজ্ঞাপন

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত মোট ৬৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ দফা দাম বাড়ানো হয়েছে এবং ২৮ বার কমানো হয়েছে। এর আগের বছর ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়। তখন ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার কমানো হয়েছিল।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD