ঈদের আগে আবারও বাড়ল সোনার দাম, ভরি কত?

পবিত্র ঈদুল আজহার আগে দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।
বিজ্ঞাপন
সোমবার (২৫ মে) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এ দাম ঘোষণা করে বাজুস। জানানো হয়, সোমবার সকাল ১০টা থেকেই নতুন দর কার্যকর হয়েছে।
আরও পড়ুন: মাসের ব্যবধানে কমলো জেট ফুয়েলের দাম
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং জরুরি সভা করে নতুন দর ঠিক করে।
বিজ্ঞাপন
নতুন দামে ২১ ক্যারেট, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার ভরিপ্রতি মূল্যও সমন্বয় করা হয়েছে।
একই সঙ্গে রূপার দামেও নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই দাম কার্যকর থাকবে।
এছাড়া বিক্রয় মূল্যের ওপর সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি যোগ হবে বলে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
ঈদের আগে সোনার দাম বাড়ায় ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে বিয়ের মৌসুম ও ঈদকে সামনে রেখে অনেকেই নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন।







