Logo

মাসের ব্যবধানে কমলো জেট ফুয়েলের দাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ মে, ২০২৬, ১৯:২০
মাসের ব্যবধানে কমলো জেট ফুয়েলের দাম
ছবি: সংগৃহীত

চলতি মাসের শুরুতে বাড়ানোর পর এবার জেট ফুয়েলের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটে ব্যবহৃত প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৩৯ টাকা ৫৭ পয়সা কমানো হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৩ মে) কমিশনের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

নতুন মূল্য অনুযায়ী, দেশের অভ্যন্তরীণ রুটে ব্যবহৃত প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৫ টাকা ৮৮ পয়সা। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ০.২৫৬ ডলার কমিয়ে ১.০৮২৩ ডলার নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে গত ৭ মে জেট ফুয়েলের দাম বাড়িয়ে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার ২০৫ টাকা ৪৫ পয়সা এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ১.৩৩৮৫ ডলার নির্ধারণ করা হয়েছিল।

জ্বালানি খাত সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার প্রভাবেই দেশে জেট ফুয়েলের মূল্য সমন্বয় করা হয়ে থাকে। সাম্প্রতিক সময়ে বৈশ্বিক বাজারে কিছুটা মূল্যহ্রাসের কারণে দেশের বাজারেও এর প্রভাব পড়েছে।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, জেট ফুয়েলের দাম কমায় এয়ারলাইন্সগুলোর পরিচালন ব্যয় কিছুটা হ্রাস পেতে পারে। এতে ভবিষ্যতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বিমান ভাড়ার ওপরও ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD