Logo

ঈদে এটিএম বুথ থেকে টাকা তোলার বিষয়ে নতুন নির্দেশনা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ মে, ২০২৬, ২১:০০
ঈদে এটিএম বুথ থেকে টাকা তোলার বিষয়ে নতুন নির্দেশনা
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যাংকের অটোমেটেড টেলার মেশিন (এটিএম) এবং অন্যান্য লেনদেন সেবা সুষ্ঠুভাবে চালু রাখার জন্য বাংলাদেশ ব্যাংক নতুন নির্দেশনা দিয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ মে) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি)-২ একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঈদের সময় গ্রাহকদের সুবিধার্থে এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ রাখতে হবে। এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এটিএম, পয়েন্ট অব সেল (পিওএস), কিউআর কোড, ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন পেমেন্ট গেটওয়ে এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এটিএম বুথে সার্বক্ষণিক সেবা চালু রাখা, কারিগরি ত্রুটি দ্রুত সমাধান করা এবং পর্যাপ্ত নগদ সরবরাহ নিশ্চিত করতে হবে। নিরাপত্তার জন্য বুথে সতর্ক অবস্থানে নিরাপত্তাকর্মী থাকতে হবে এবং সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তারা নিয়মিত পরিদর্শন করবেন।

বিজ্ঞাপন

পিওএস ও কিউআর কোড সেবায় সার্বক্ষণিক কার্যক্রম চালু রাখতে হবে। পাশাপাশি গ্রাহক ও মার্চেন্টদের জালিয়াতি রোধে সচেতন করা এবং ইন্টারনেট ব্যাংকিং ও অনলাইন পেমেন্টে ‘কার্ড নট প্রেজেন্ট’ লেনদেনের ক্ষেত্রে দুই ধাপের যাচাই (টু ফ্যাক্টর অথেনটিকেশন) নিশ্চিত করতে হবে। এমএফএস সেবায় ব্যাংক ও সাবসিডিয়ারি কোম্পানিগুলোকে পর্যাপ্ত নগদ সরবরাহ নিশ্চিত করতে হবে এবং গ্রাহক হয়রানি প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে।

নির্দেশনায় সার্বক্ষণিক হেল্পলাইন সেবা চালু রাখা এবং যেকোনো লেনদেনের তথ্য এসএমএস এলার্টের মাধ্যমে গ্রাহককে জানানোও বাধ্যতামূলক করা হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং পেমেন্ট সিস্টেম অপারেটরের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD