Logo

হজযাত্রীদের জন্য কাফেলা কার্ড চালু করল ইসলামী ব্যাংক

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৩৮
হজযাত্রীদের জন্য কাফেলা কার্ড চালু করল ইসলামী ব্যাংক
ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালনকে আরও সহজ ও সুবিধাজনক করতে ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। কার্ডটির মাধ্যমে সৌদি আরবে মাস্টারকার্ড লোগোযুক্ত এটিএম বুথ থেকে সৌদি রিয়াল উত্তোলন এবং বিভিন্ন পস মেশিনে পেমেন্ট করা যাবে।

বিজ্ঞাপন

এ ছাড়া বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধাও থাকছে এ কার্ডে। প্রত্যেক হজযাত্রী কার্ডে সর্বোচ্চ ১২০০ মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করতে পারবেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও ডেলিভারি করা হবে। এর জন্য কোনো চার্জ নেওয়া হবে না।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ প্রধান অতিথি হিসেবে ইসলামী ব্যাংক ও হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সদস্যদের মতবিনিময় সভায় এ কার্ডের উদ্বোধন করেন।

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টারকার্ড বাংলাদেশের ডাইরেক্টর সোহেল আলিম।

বিজ্ঞাপন

আরও পড়ুন

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম। এ সময় হাব ও ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD