Logo

সোমবার নতুন মজুরির লিখিত প্রস্তাব দেবেন মালিকরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর, ২০২৬, ১৬:৫৭
সোমবার নতুন মজুরির লিখিত প্রস্তাব দেবেন মালিকরা
ছবি: সংগৃহীত

কারখানার ভেতরে একটি মহল ভীতিকর পরিস্থিতি তৈরি করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু। তাঁর দাবি, এমন পরিস্থিতিতে সাধারণ শ্রমিকেরা স্বাভাবিকভাবে কাজ করতে পারছেন না। তবে শ্রম অসন্তোষের মধ্যেও সোমবার (১৬ নভেম্বর) নতুন মজুরি কাঠামোর লিখিত প্রস্তাব দেবেন মালিকপক্ষ।

বিজ্ঞাপন

শনিবার (১৪ নভেম্বর) কারখানা মালিকদের সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

মজুরি বৃদ্ধি ও অন্যান্য দাবিতে গত তিন সপ্তাহ ধরে শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের বিক্ষোভ-আন্দোলন চলছে। মজুরি বোর্ড গঠনের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও অনেক কারখানায় এখনো স্বাভাবিক উৎপাদন শুরু হয়নি। কোথাও কারখানা বন্ধ রাখা হয়েছে, আবার কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় কার্যক্রম চলছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এমন বাস্তবতায় মজুরি বোর্ডের তৃতীয় সভার দুদিন আগে বিজিএমইএ ভবনে জরুরি বৈঠকে বসেন শিল্পমালিকরা। সিদ্ধান্ত নেন, চলমান শ্রম অসন্তোষে কারখানা চালাতে পারছেন না, শ্রম আইন অনুযায়ী তারা ১৫ নভেম্বর থেকে কারখানা বন্ধ রাখবেন।

বিজ্ঞাপন

ব্রিফিংয়ে জানানো হয়, কারখানার ভেতরে ভীতিকর পরিস্থিতি তৈরি করছে একটি মহল। ফলে হাজিরা দিয়ে বের হয়ে যেতে বাধ্য হচ্ছেন সাধারণ শ্রমিক। এতে ক্রেতাদের কাছে তৈরি হচ্ছে ভাবমূর্তির সংকট।

বিজিএমইএ জানায়, চলমান আন্দোলনে শনিবার বন্ধ ছিল ৫৫টি কারখানা। চেষ্টা করেও উৎপাদনে যেতে পারেনি ৯২টি। এমন পরিস্থিতিতেও মজুরি বোর্ডে বেতন কাঠামো প্রস্তাব দেবেন মালিকপক্ষ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD