Logo

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪২
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
ছবি: সংগৃহীত

টানা কয়েক দফা দরপতনের পর বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য কূটনৈতিক যোগাযোগের দিকেও নজর রাখছেন বিনিয়োগকারীরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোরে ব্রেন্ট ক্রুডের নভেম্বরের ফিউচারের দাম প্রতি ব্যারেলে ২২ সেন্ট বা দশমিক ২২ শতাংশ বেড়ে ১০০ দশমিক ৫৭ ডলারে দাঁড়িয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের অক্টোবরের চুক্তির মেয়াদ মঙ্গলবার শেষ হচ্ছে। দিনের শুরুতে এ চুক্তির দাম ২ সেন্ট বা দশমিক শূন্য ২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৫ দশমিক ৮০ ডলারে ওঠে।

এ ছাড়া বাজারে সবচেয়ে বেশি লেনদেন হওয়া নভেম্বরের ডব্লিউটিআই চুক্তির দামও বেড়েছে। এ চুক্তির দাম ১৩ সেন্ট বা দশমিক ১৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯২ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

বাজারসংশ্লিষ্টদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য কূটনৈতিক তৎপরতা আগামী দিনে জ্বালানি বাজারের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ফলে বিনিয়োগকারীরা এসব পরিস্থিতির সম্ভাব্য প্রভাব গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।

সূত্র: রয়টার্স

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD