দেশের বাজারে এক ভরি সোনার দাম এখন কত?

দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকায়। অন্যদিকে, সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা। ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনা কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকা।
বিজ্ঞাপন
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ১৫ নভেম্বর সকাল ১০টা থেকে সোনা ও রুপার নতুন এই দর কার্যকর করেছে। পরবর্তী সময়ে নতুন মূল্য ঘোষণা না করা পর্যন্ত দেশের বাজারে এই দামেই সোনা ও রুপার গহনা বিক্রি হবে।
বাজুসের নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ভ্যাটসহ ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকায়।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা। আর তুলনামূলক কম বিশুদ্ধতার সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনা পাওয়া যাচ্ছে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকায়।
বিজ্ঞাপন
রুপার গহনার বর্তমান দাম
সোনার পাশাপাশি দেশের বাজারে বিভিন্ন মানের রুপার গহনার দামও নির্ধারণ করেছে বাজুস। নির্ধারিত দর অনুযায়ী প্রতি ভরির মূল্য হলো— ২২ ক্যারেট: ৩ হাজার ৪৯৯ টাকা, ২১ ক্যারেট: ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেট: ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতি: ২ হাজার ২১৬ টাকা।
উল্লেখ্য, এসব দাম বাজুসের নির্ধারিত দর অনুযায়ী। গহনা কেনার সময় নির্ধারিত মূল্যের সঙ্গে প্রযোজ্য ভ্যাট ও মজুরি যুক্ত হলে ক্রেতাকে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হতে পারে। তাই কেনার আগে জুয়েলারি প্রতিষ্ঠানের কাছ থেকে চূড়ান্ত মূল্য জেনে নেওয়া প্রয়োজন।








