Logo

দুই মাস পর যুক্তরাষ্ট্রে গ্যালনপ্রতি ডিজেলের দাম নামল ৬ ডলারের নিচে

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ নভেম্বর, ২০২৬, ১৫:৩০
দুই মাস পর যুক্তরাষ্ট্রে গ্যালনপ্রতি ডিজেলের দাম নামল ৬ ডলারের নিচে
ছবি: সংগৃহীত

দুই মাসের বেশি সময় পর যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের গড় দাম ৬ ডলারের নিচে নেমেছে। আন্তর্জাতিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়া, জ্বালানির চাহিদা কমে যাওয়া এবং অপরিশোধিত তেলের দরপতনের প্রভাবে এ পরিস্থিতি তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

জ্বালানির দাম পর্যবেক্ষণকারী সংস্থা গ্যাসবাডির তথ্য অনুযায়ী, শনিবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের গড় দাম ছিল ৫ ডলার ৯৯৮ সেন্ট। এর আগে গত ২২ সেপ্টেম্বর ডিজেলের দাম বেড়ে রেকর্ড ৬ ডলার ৫১ দশমিক ৯ সেন্টে পৌঁছেছিল।

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ এবং রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ইউক্রেনের হামলার কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটে। এর প্রভাব পড়ে ডিজেলের বাজারেও। তবে সম্প্রতি দুই সপ্তাহে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম কমেছে ১৮ দশমিক ৫ শতাংশ।

বিশেষজ্ঞদের মতে, শরৎকালে মানুষের যাতায়াত কমে যাওয়ায় জ্বালানির চাহিদা হ্রাস পেয়েছে। একই সঙ্গে ঘূর্ণিঝড়ের মৌসুম শেষ হওয়া এবং তেল শোধনাগারগুলোর উৎপাদন স্বাভাবিক অবস্থায় ফিরে আসায় ডিজেলের দাম কমতে শুরু করেছে।

বিজ্ঞাপন

সূত্র: রয়টার্স

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD