Logo

আজকের মুদ্রার দর : ১৫ নভেম্বর ২০২৬

profile picture
জনবাণী ডেস্ক
১৫ নভেম্বর, ২০২৬, ১৪:০০
আজকের মুদ্রার দর : ১৫ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত

রবিবার (১৫ নভেম্বর) বাংলাদেশি টাকার বিপরীতে বেশিরভাগ বৈদেশিক মুদ্রার বিনিময়মূল্য কমেছে। মার্কিন ডলার, ইউরো, ব্রিটিশ পাউন্ড, অস্ট্রেলীয় ডলার, কানাডীয় ডলার ও সিঙ্গাপুর ডলারসহ একাধিক মুদ্রার দর আগের তুলনায় নিম্নমুখী হয়েছে। তবে শ্রীলঙ্কান রুপির মূল্য সামান্য বেড়েছে।

বিজ্ঞাপন

বৈদেশিক মুদ্রার বাজারে এই পরিবর্তনের প্রভাব পড়েছে টাকার বিপরীতে বিভিন্ন মুদ্রার বিনিময় হারে। এতে প্রবাসীদের পাঠানো অর্থ, আমদানি ব্যয় এবং বিদেশ ভ্রমণের খরচের হিসাবেও পরিবর্তন আসতে পারে।

রবিবারের বিনিময় হার অনুযায়ী, প্রতি মার্কিন ডলারের মূল্য ১২৪ টাকা ৪৫ পয়সা, ইউরো ১৩৭ টাকা ১৫ পয়সা এবং ব্রিটিশ পাউন্ড ১৬৪ টাকা ৪৬ পয়সা।

এ ছাড়া প্রতি অস্ট্রেলীয় ডলার ৮৪ টাকা ২৬ পয়সা, জাপানি ইয়েন ৭৮ পয়সা, কানাডীয় ডলার ৮৭ টাকা ২০ পয়সা এবং সুইডিশ ক্রোনা ১২ টাকা ৩৪ পয়সায় বিনিময় হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে প্রতি সিঙ্গাপুর ডলারের দাম ৯৬ টাকা ৬২ পয়সা, চীনা ইউয়ান ১৮ টাকা ৬৪ পয়সা, ভারতীয় রুপি ১ টাকা ৩২ পয়সা এবং শ্রীলঙ্কান রুপি ২ টাকা ৬৭ পয়সা।

আজকের সঙ্গে আগের দিনের মুদ্রার বিনিময় হার

১ মার্কিন ডলার : ১২৪.৪৫ টাকা — ১২৪.৭৫ টাকা

বিজ্ঞাপন

১ ইউরো : ১৩৭.১৫ টাকা — ১৩৮.৩৪ টাকা

১ ব্রিটিশ পাউন্ড : ১৬৪.৪৬ টাকা — ১৬৫.৬৭ টাকা

১ অস্ট্রেলীয় ডলার : ৮৪.২৬ টাকা — ৮৫.৪০ টাকা

বিজ্ঞাপন

১ জাপানি ইয়েন : ০.৭৮ টাকা — ০.৭৮ টাকা

১ কানাডীয় ডলার : ৮৭.২০ টাকা — ৮৭.৫২ টাকা

১ সুইডিশ ক্রোনা : ১২.৩৪ টাকা — ১২.৫১ টাকা

বিজ্ঞাপন

১ সিঙ্গাপুর ডলার : ৯৬.৬২ টাকা — ৯৭.১১ টাকা

১ চীনা ইউয়ান : ১৮.৬৪ টাকা — ১৮.৬৯ টাকা

১ ভারতীয় রুপি : ১.৩২ টাকা — ১.৩৩ টাকা

বিজ্ঞাপন

১ শ্রীলঙ্কান রুপি : ২.৬৭ টাকা — ২.৬৬ টাকা

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রতি মার্কিন ডলার ১২৪ টাকা ৭৫ পয়সায় বিনিময় হয়েছিল। সে তুলনায় আজ ডলারের দাম কমেছে ৩০ পয়সা। একই সময়ে ইউরোর দাম কমেছে ১ টাকা ১৯ পয়সা এবং ব্রিটিশ পাউন্ডের দাম কমেছে ১ টাকা ২১ পয়সা।

এ ছাড়া অস্ট্রেলীয় ডলারের দাম ১ টাকা ১৪ পয়সা, কানাডীয় ডলারের ৩২ পয়সা, সুইডিশ ক্রোনার ১৭ পয়সা এবং সিঙ্গাপুর ডলারের ৪৯ পয়সা কমেছে। চীনা ইউয়ান ও ভারতীয় রুপির দামও সামান্য কমেছে। তবে শ্রীলঙ্কান রুপির মূল্য ১ পয়সা বেড়েছে এবং জাপানি ইয়েনের দর অপরিবর্তিত রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD