Logo

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ২০ দিনে উত্তোলন ৩২৪৫ কোটি টাকা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৩৭
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ২০ দিনে উত্তোলন ৩২৪৫ কোটি টাকা
ছবি: সংগৃহীত

সেপ্টেম্বরের প্রথম ২০ দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৩ হাজার ২৪৫ কোটি টাকা উত্তোলন করেছেন ৯০ হাজার ৯৮ জন গ্রাহক। একই সময়ে ব্যাংকটিতে নতুন করে জমা পড়েছে ২ হাজার ৭০০ কোটি টাকা।

বিজ্ঞাপন

ব্যাংকটির পাবলিক রিলেশনস ডিপার্টমেন্ট (পিআরডি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকটির ১ লাখ ৭৯ হাজার ৬৮২ জন গ্রাহক মোট ৬ হাজার ৯৭৫ কোটি টাকা উত্তোলনের আবেদন করেন। এর মধ্যে ৯০ হাজার ৯৮ জন গ্রাহককে ৩ হাজার ২৪৫ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

এদিকে, একই সময়ে সম্মিলিত ইসলামী ব্যাংকে ৩২ হাজার ৭৪টি নতুন ব্যাংক হিসাব খোলা হয়েছে। এসব নতুন হিসাবে জমা পড়েছে ৩৭৮ কোটি টাকা।

বিজ্ঞাপন

ব্যাংকটির তথ্য অনুযায়ী, বিভিন্ন মাধ্যমে ওই ২০ দিনে মোট ২ হাজার ৭০০ কোটি টাকার নতুন আমানত এসেছে। অর্থাৎ গ্রাহকদের একাংশ অর্থ উত্তোলন করলেও একই সময়ে ব্যাংকটিতে নতুন আমানতও জমা হয়েছে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। পাঁচ ব্যাংকের সমন্বয়ে গঠিত নতুন ব্যাংকটির মোট শাখা রয়েছে ৭৬১টি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে গত ৩১ আগস্ট বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্ট আমানতকারীদের অর্থ উত্তোলনসংক্রান্ত নির্দেশনা জারি করে। এর পরিপ্রেক্ষিতে ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি হিসাবধারীদের মূল আমানত ফেরতের আবেদন নেওয়া শুরু করে সম্মিলিত ইসলামী ব্যাংক।

বিজ্ঞাপন

আবেদন গ্রহণের পর ৭ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD