Logo

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নিয়ে মালিক-শ্রমিক দ্বন্দ্ব

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ নভেম্বর, ২০২৬, ১৭:১০
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নিয়ে মালিক-শ্রমিক দ্বন্দ্ব
ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে এখনো মতপার্থক্য কাটেনি। মালিকপক্ষ মাসিক ১৫ হাজার ৭০০ টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব দিয়েছে। অন্যদিকে, শ্রমিক প্রতিনিধিরা ২২ হাজার টাকার দাবিতে অনড় রয়েছেন।

বিজ্ঞাপন

গার্মেন্টস শিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ তৈরির লক্ষ্যে গঠিত মজুরি বোর্ডের চতুর্থ সভা শেষে এসব তথ্য জানানো হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে বিস্তারিত জানান বোর্ডের চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বৈঠকের আলোচ্যসূচিতে দুটি বিষয় গুরুত্ব পায়। প্রথমত, গার্মেন্টস শিল্পের মালিক ও শ্রমিক প্রতিনিধিদের জমা দেওয়া লিখিত মজুরি প্রস্তাব পর্যালোচনা। দ্বিতীয়ত, এ শিল্পে নিয়োজিত বিভিন্ন শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়ন।

বিজ্ঞাপন

এর আগে সোমবার (২৩ নভেম্বর) প্রায় সাড়ে ৯ ঘণ্টার দীর্ঘ বৈঠকে মালিকপক্ষ মাসিক সর্বনিম্ন মজুরি ১৫ হাজার ৮০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছিল। বিপরীতে শ্রমিকপক্ষ আগের ৩২ হাজার টাকার দাবি থেকে সরে এসে ২২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেয়।

তবে মালিকপক্ষের দেওয়া প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক প্রতিনিধিরা। তাঁরা এটিকে অযৌক্তিক বলে উল্লেখ করেন। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে বড় ধরনের ব্যবধান থাকায় সেদিনও কোনো সমঝোতা হয়নি।

পরে উভয়পক্ষ নিজেদের প্রস্তাব পুনর্বিবেচনা করে পরবর্তী বৈঠকে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়। ফলে তৈরি পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি কত হবে, তা নিয়ে অনিশ্চয়তা এখনো রয়ে গেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD