আগামীকাল শনিবার খোলা থাকবে সব ব্যাংক

আগামীকাল শনিবার দেশের সব তফসিলি ব্যাংক স্বাভাবিক কার্যক্রমে খোলা থাকবে। সেদিন ব্যাংকিং লেনদেনও চলবে নিয়মিত সময় অনুযায়ী। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে রোববার (২৪ মে) পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। ফলে ঈদের ছুটির আগে গ্রাহকরা আরও দুই দিন ব্যাংকিং সেবা নিতে পারবেন।
বিজ্ঞাপন
এরপর ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সব সরকারি ও বেসরকারি ব্যাংক বন্ধ থাকবে। এতে টানা সাত দিনের ব্যাংক ছুটি শুরু হবে।
ঈদের আগে শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে শনিবার ও রোববার গ্রাহকরা স্বাভাবিকভাবে লেনদেন করতে পারবেন।
বিজ্ঞাপন
অন্যদিকে তৈরি পোশাকশিল্প খাতের বেতন, বোনাস ও আমদানি–রপ্তানি কার্যক্রম সচল রাখতে শিল্পাঞ্চলভিত্তিক কিছু ব্যাংক শাখা ২৫ ও ২৬ মে খোলা থাকবে। এসব শাখায় সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত কার্যক্রম চলবে। তবে গ্রাহক লেনদেন নেওয়া হবে দুপুর ১টা পর্যন্ত।








