Logo

দেশে আবারও বাড়ল রিজার্ভ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ মে, ২০২৬, ২০:০৬
দেশে আবারও বাড়ল রিজার্ভ
ছবি: সংগৃহীত

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে ৩৪ দশমিক ৫৩ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ২১ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৫৩৯ দশমিক ০৮ মিলিয়ন ডলার বা ৩৪.৫৩ বিলিয়ন ডলার। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ হাজার ৮৭৯ দশমিক ৫০ মিলিয়ন ডলার।

এর আগে ২০ মে পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩৪ হাজার ৩৭৬ দশমিক ৫৩ মিলিয়ন ডলার। ওই সময়ে বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৯ হাজার ৭১৯ দশমিক ৪৪ মিলিয়ন ডলার।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD