Logo

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ জুন, ২০২৬, ১২:৩১
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
ছবি: সংগৃহীত

কয়েক দফা মূল্য কমানোর পর দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানো হয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।

বিজ্ঞাপন

শনিবার (২৭ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দামের ঘোষণা দেয় বাজুস। এতে বলা হয়েছে, শনিবার সকাল ১০টা থেকেই সংশোধিত মূল্য কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ২৮ হাজার ৪৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (২৫ জুন) সর্বশেষ সোনার দাম কমিয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। সে সময় ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ১৩ হাজার ৪২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

বিজ্ঞাপন

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম মোট ৮২ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪১ দফায় দাম বেড়েছে, ৪০ দফায় কমেছে এবং এক দফায় ভ্যাট সমন্বয় করা হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD