Logo

দেশের বাজারে আজ সোনার দাম কত?

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ আগস্ট, ২০২৬, ১৩:০৪
দেশের বাজারে আজ সোনার দাম কত?
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়েছে। নতুন এই দাম ওই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞাপন

বাজুসের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। এক ভরি সোনার ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম।

এ ছাড়া ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা।

অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।

বিজ্ঞাপন

আজকের সোনার দাম

বাজুসের নির্ধারিত নতুন দর অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম হলো— ২২ ক্যারেট: ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা, ২১ ক্যারেট: ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা, ১৮ ক্যারেট: ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে সোনার দাম সমন্বয় করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন দাম কার্যকর থাকবে।

বিজ্ঞাপন

কয়েক দিনের ব্যবধানে দ্বিতীয় দফা দাম বৃদ্ধি

দেশের বাজারে অল্প সময়ের ব্যবধানে এবার দ্বিতীয়বারের মতো সোনার দাম বাড়ানো হলো। এর আগে সর্বশেষ ৮ আগস্ট সকালে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস।

ওই সময় প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানো হয়েছিল। তখন ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।

বিজ্ঞাপন

এর মাত্র কয়েক দিনের ব্যবধানে মঙ্গলবার আবারও প্রতি ভরিতে ১ হাজার ১০৮ টাকা বাড়ানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।

অর্থাৎ, পরপর কয়েক দফা মূল্য সমন্বয়ের কারণে দেশের বাজারে সোনার দাম নতুন উচ্চতায় উঠেছে। এতে সোনা কিনতে আগ্রহী ক্রেতাদের বাড়তি অর্থ গুনতে হবে।

বাজুসের পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত মঙ্গলবার থেকে নির্ধারিত এই দামেই দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে সোনা বিক্রি হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD