বিশ্ববাজারে আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক চাপ এবং আরও কঠোর নিষেধাজ্ঞার সম্ভাবনায় এশিয়ার শেয়ারবাজারে অস্থিরতা তৈরি হয়েছে। যুদ্ধ পরিস্থিতি ও নিষেধাজ্ঞার আশঙ্কার মধ্যে টানা দুই দিন দর কমার পর আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৫ আগস্ট) আন্তর্জাতিক বাজার সূচকের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি বেড়ে ৯২ দশমিক ৪৪ ডলারে উঠেছে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ৩৮ ডলারে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, তেহরানের অর্থনৈতিক খাতকে আরও চাপে ফেলতে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের ঘোষিত ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ সংক্রান্ত বার্তা তেলের বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিশেষ করে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে নতুন করে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে—এমন আশঙ্কা করছেন জ্বালানি খাতের বিনিয়োগকারীরা। এ কারণে বাজারে সতর্ক অবস্থান নিয়েছেন তারা।
আন্তর্জাতিক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের পর্যবেক্ষণ বলছে, যুক্তরাষ্ট্র ইরানের ওপর অবরোধ ও বিধিনিষেধ আরও কঠোর করলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে ঘাটতি তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে আগামী দিনগুলোতে অপরিশোধিত তেলের দাম আরও বাড়ার ঝুঁকি রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র: রয়টার্স








