বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়ছে বিশ্ব জ্বালানি বাজারে। অঞ্চলটি থেকে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্নের আশঙ্কায় টানা দ্বিতীয় সপ্তাহের মতো অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (২১ আগস্ট) বিশ্ববাজারের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ৪ সেন্ট বা ০.০৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৮২ ডলারে উঠেছে। তবে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৬ সেন্ট বা ০.০৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৭৮ ডলারে দাঁড়িয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বাজারের পরিসংখ্যান বলছে, গত পাঁচ কার্যদিবসে ব্রেন্ট ক্রুডের দাম ৭ শতাংশের বেশি এবং ডব্লিউটিআইয়ের দাম ৮ শতাংশেরও বেশি বেড়েছে। বর্তমানে উভয় ধরনের অপরিশোধিত তেলের দামই গত ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এর আগের কার্যদিবসেও ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম ২ শতাংশের বেশি বেড়েছিল।
বিজ্ঞাপন
জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত ও কূটনৈতিক অনিশ্চয়তা দ্রুত নিরসন না হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কিছুদিন উচ্চ পর্যায়ে থাকতে পারে। এতে বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধারও চাপের মুখে পড়ার আশঙ্কা রয়েছে।








