Logo

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে দরপত্র ছাড়াই এলএনজি কিনবে সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ আগস্ট, ২০২৬, ১৯:৫৭
গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে দরপত্র ছাড়াই এলএনজি কিনবে সরকার
ছবি: সংগৃহীত

দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে উন্মুক্ত দরপত্র ছাড়াই ১৪ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থ বিবেচনায় সরাসরি ক্রয় পদ্ধতিতে সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে এসব এলএনজি সংগ্রহ করা হবে।

বিজ্ঞাপন

বুধবার (১৯ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১৪ কার্গো এলএনজি কেনা হবে। প্রতিটি প্রতিষ্ঠানের কাছ থেকে দুই কার্গো করে গ্যাস সংগ্রহ করা হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সরকার জানিয়েছে, গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখা এবং জরুরি চাহিদা পূরণের লক্ষ্যেই সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এলএনজি কেনার ক্ষেত্রে সরকারি ক্রয়সংক্রান্ত আইন ও বিধিমালা অনুসরণ করা হবে। এ জন্য সরকারি ক্রয় আইন-২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা-২০২৫-এর ১০৭, ৯৭ ও ৯৮ বিধি অনুসরণ করা হবে।

বৈঠকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবটি পর্যালোচনা করে এর নীতিগত অনুমোদনের সুপারিশ করে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD