Logo

গ্যাস-বিদ্যুৎ সংকটের পেছনে যে কারণ জানালেন ডা. জাহেদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ আগস্ট, ২০২৬, ১৯:২১
গ্যাস-বিদ্যুৎ সংকটের পেছনে যে কারণ জানালেন ডা. জাহেদ
ডা. জাহেদ উর রহমান | ফাইল ছবি

গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে চলমান সমালোচনার মধ্যে বর্তমান পরিস্থিতির কারণ ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তাঁর দাবি, দীর্ঘদিনের নীতিগত সিদ্ধান্তের কারণে দেশের জ্বালানি খাত ক্রমেই আমদানিনির্ভর হয়ে পড়েছে। ফলে গ্যাস সরবরাহে সাময়িক ঘাটতি দেখা দিলেই বিদ্যুৎ উৎপাদনসহ অর্থনীতির বিভিন্ন খাতে এর প্রভাব পড়ছে।

বিজ্ঞাপন

রবিবার (১৬ আগস্ট) এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

‘বাস্তবতা মেনে সংকট কমানোর পথ খুঁজতে হবে’

গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনার প্রসঙ্গ তুলে জাহেদ উর রহমান বলেন, বর্তমান বাস্তবতায় এর চেয়ে ভালো পরিস্থিতি তৈরি করার সুযোগ কতটা ছিল, সেটি নিয়ে বাস্তবভিত্তিক আলোচনা প্রয়োজন। একই সঙ্গে অন্য কেউ দায়িত্বে থাকলে পরিস্থিতি আরও ভালো হতো কি না, সেটিও বিবেচনায় নেওয়া দরকার বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তাঁর মতে, শুধু সমালোচনার মধ্যে সীমাবদ্ধ না থেকে বিদ্যমান বাস্তবতা মেনে নিয়ে সংকট কীভাবে কমানো যায়, সে বিষয়ে কার্যকর আলোচনা প্রয়োজন।

শিল্প ও ব্যবসায় প্রভাব

জাহেদ উর রহমান বলেন, গ্যাস সংকটের কারণে দেশের শিল্পকারখানা ও ব্যবসা-বাণিজ্য বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রামাঞ্চলের অনেক এলাকায় ব্যাপক লোডশেডিং হয়েছে। এমনকি রাজধানী ঢাকাতেও কয়েক দিন বিদ্যুৎ ঘাটতির কারণে মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

বিজ্ঞাপন

এই পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জনগণের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে বলেও জানান তিনি।

এফএসআরইউর কারিগরি সমস্যায় সরবরাহ কমে

চলমান গ্যাস সংকটের অন্যতম কারণ হিসেবে একটি ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউর কারিগরি সমস্যার বিষয়টি তুলে ধরেন জাহেদ উর রহমান।

বিজ্ঞাপন

তিনি জানান, জুলাইয়ে একটি এফএসআরইউতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ কমে যায়। এর সরাসরি প্রভাব পড়ে শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র ও সিএনজি স্টেশনসহ বিভিন্ন খাতে।

‘জ্বালানি খাত আমদানিনির্ভর হয়েছে’

জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশের মোট গ্যাস চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ আমদানির মাধ্যমে পূরণ করতে হয়। তাঁর অভিযোগ, শেখ হাসিনার সরকারের সময় দেশের গ্যাস ও জ্বালানি খাত ধীরে ধীরে আমদানিনির্ভর হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ কারণে বর্তমান গ্যাস সংকটের সম্পূর্ণ দায় বর্তমান সরকারের ওপর চাপানো ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, দীর্ঘ সময়ের নীতি ও সিদ্ধান্তের সম্মিলিত ফল হিসেবেই বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে।

সংকট সমাধানে সময় লাগবে

ডা. জাহেদ উর রহমান আরও বলেন, শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়েই বর্তমানে জ্বালানি ও গ্যাস সরবরাহ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ফলে দেশের বিদ্যমান সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয়।

বিজ্ঞাপন

সরকার জ্বালানি সংকট মোকাবিলায় যেসব উদ্যোগ নিয়েছে, সেগুলো বাস্তবায়নে সময় প্রয়োজন হবে উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতির টেকসই উন্নতি আনতে অন্তত তিন থেকে চার বছর সময় লাগতে পারে।

তাঁর ভাষ্য, দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতা কাটিয়ে জ্বালানি খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে স্বল্পমেয়াদি পদক্ষেপের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনাও বাস্তবায়ন করতে হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD