সোনার দামে বড় স্বস্তি, দেশের বাজারে কমেছে দাম

দেশের বাজারে ফের কমেছে সোনার দাম। এবার ২২ ক্যারেটের এক ভরি সোনায় ৭ হাজার ১১৫ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৬৩৬ টাকা।
বিজ্ঞাপন
শনিবার (২৯ আগস্ট) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে মূল্য কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। একই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৯ হাজার ৮৯১ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম রাখা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৩৩৩ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ১৭৩ টাকা।
সোনার পাশাপাশি রৌপ্যের দামও কমিয়েছে বাজুস। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট রৌপ্যের প্রতি গ্রাম ৪৫৫ টাকা, ২১ ক্যারেট ৪৩৫ টাকা, ১৮ ক্যারেট ৩৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির রৌপ্য প্রতি গ্রাম ২৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ২২ ক্যারেট রৌপ্যের প্রতি গ্রাম দাম ছিল ৪৭০ টাকা। সে হিসাবে নতুন সিদ্ধান্তে প্রতি গ্রাম রৌপ্যের দাম ১৫ টাকা কমেছে।
বিজ্ঞাপন
বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাটের অর্থ অন্তর্ভুক্ত রয়েছে। ফলে ক্রেতার কাছ থেকে সোনার নির্ধারিত দামের বাইরে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে গহনার নকশা ও ডিজাইনের ধরন অনুযায়ী মজুরি আলাদাভাবে যুক্ত হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ছাড়া ভ্যাট, মজুরি এবং পাথরের মূল্য বাদ দিয়ে সোনা ও রৌপ্যের গহনা বিনিময় কিংবা কেনাবেচার ক্ষেত্রে বাজুসের প্রচলিত নিয়মই কার্যকর থাকবে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত এই নতুন মূল্য কার্যকর থাকবে।








