Logo

প্রাইম ইউনিভার্সিটির ‘সামার সেমিস্টার-২০২৫ এবং স্প্রিং সেমিস্টার-২০২৬’ নবীনবরণ অনুষ্ঠিত

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
২ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:২৪
প্রাইম ইউনিভার্সিটির ‘সামার সেমিস্টার-২০২৫ এবং স্প্রিং সেমিস্টার-২০২৬’ নবীনবরণ অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

আজ সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রাইম ইউনিভার্সিতে ‘সামার সেমিস্টার-২০২৫ এবং স্প্রিং সেমিস্টার-২০২৬’ নবাগত ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ খসরু।

বিজ্ঞাপন

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান আনোয়ার কামাল পাশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের সদস্যবৃন্দ মো. আশরাফ আলী, মীর সাহাবুদ্দীন, মাহমুদ বিল্লাহ আদনান চৌধুরী, মো. মামুন সোবহান এবং ফিরোজ মাহমুদ হোসাইন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত), ট্রেজারার প্রফেসর ড. আবদুর রহমান, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ইসলাম মো. হাসনাত, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মোস্তফা কামাল, বোর্ড সেক্রেটারী এস. তাসাদ্দেক আহমেদ, সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, সম্মানিত অ্যালামনাই, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নবাগত ছাত্র-ছাত্রীদের স্বাগত বক্তব্য রাখেন প্রাইম ইউনিভার্সিটির উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) এবং ট্রেজারার। নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে দুইজন শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে তাদের অভিজ্ঞতা ও অনুভূতি শেয়ার করেন।

বিজ্ঞাপন

প্রাক্তন শিক্ষার্থী এমদাদুল হানিফ এমদাদ, এডভোকেট (অ্যাপিলেট ডিভিশন), অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ সুপ্রীম কোর্ট নবাগতদের উদ্দেশ্যে তার সফলতার অভিজ্ঞতা তুলে ধরে উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান। এছাড়াও প্রাইম ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট কে.এইচ. হাসানুজ্জামান এবং নির্মল কুমার দে, কর্পোরেট গ্রুপ ম্যানেজার, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড নবীন শিক্ষার্থীদের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানান।

অনুষ্ঠানের প্রধান অতিথি আনোয়ার কামাল পাশা নবীন শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার করার পরামর্শ দেন এবং আগামী দিনে দেশের নেতৃত্বদানের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

বিজ্ঞাপন

সভাপতি ও উপাচার্য প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ খসরু নবীন শিক্ষার্থীদের দক্ষ নাগরিক হিসেবে নিজেদের বিকাশে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন সৃজনশীল কর্মকান্ডের তথ্য উপস্থাপন করেন এবং অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD