প্রথম শ্রেণিতে লটারিতে ভর্তি, অন্য শ্রেণিতে পরীক্ষা

আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রথম শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম শ্রেণিতে আর কোনো ধরনের ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। পরিবর্তে সম্পূর্ণ লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম শ্রেণিতে শিশুদের ভর্তি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সহজ এবং সমান সুযোগভিত্তিক করতে লটারিভিত্তিক পদ্ধতি চালু করা হচ্ছে। এর ফলে ভর্তিচ্ছু শিশুদের কোনো ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে না।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে প্রথম শ্রেণি ছাড়া প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বর্তমান নিয়ম বহাল থাকবে। অর্থাৎ দ্বিতীয় শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিগুলোতে শিক্ষার্থী ভর্তি করা হবে ভর্তি পরীক্ষার মাধ্যমে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্ধারিত নীতিমালা অনুসরণ করে এসব পরীক্ষা আয়োজন করবে।
বিজ্ঞাপন
শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের ফলে প্রথম শ্রেণিতে ভর্তি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর পরীক্ষাজনিত চাপ কমবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে ভর্তিপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও সমান সুযোগ নিশ্চিত করাও সহজ হবে বলে সংশ্লিষ্টদের ধারণা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে শিক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নতুন ভর্তি নীতিমালা এবং এসএসসি পরীক্ষার ফল প্রকাশ—দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই দেশের শিক্ষা খাতে চলমান কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






