Logo

শিক্ষাঙ্গনে কোনো ধরনের সন্ত্রাস সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ আগস্ট, ২০২৬, ১৮:০৫
শিক্ষাঙ্গনে কোনো ধরনের সন্ত্রাস সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় নজর রাখছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে মোবাইল ফোনে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষের ঘটনাগুলো সম্পর্কে সরকার অবগত রয়েছে। পড়াশোনা বাদ দিয়ে যারা এসব কর্মকাণ্ডে জড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, শিক্ষাঙ্গনে কোনো ধরনের সন্ত্রাস সহ্য করা হবে না। কেউ সংঘর্ষে উসকানি দিলে তাকেও আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

বিজ্ঞাপন

জানা গেছে, গত তিন দিনে ঢাকা, জগন্নাথ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্তত পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অর্ধশতাধিক শিক্ষার্থী ও নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

সংঘর্ষের সময় লাঠি, রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগও উঠেছে। কয়েকটি ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এদিকে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষের ঘটনার প্রভাব দেশের অন্যান্য ক্যাম্পাসেও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD