Logo

৫ আগস্ট উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি ঘোষণা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ আগস্ট, ২০২৬, ১২:০১
৫ আগস্ট উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি ঘোষণা
ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দিবসটির তাৎপর্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি আলোচনা সভার আয়োজন করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক সরকারি চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে, যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন শিক্ষামূলক ও সাংস্কৃতিক কর্মসূচি আয়োজন করতে হবে।

নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে। পাশাপাশি দিবসটির ইতিহাস, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা আয়োজনেরও নির্দেশ দেওয়া হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দিবসটি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরাই মূল লক্ষ্য বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে দ্রুত প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাবলি সম্পর্কে জানার সুযোগ পাবে এবং জাতীয় বিভিন্ন দিবসের তাৎপর্য সম্পর্কে তাদের আগ্রহ ও সচেতনতা আরও বৃদ্ধি পাবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD