জুলাই স্মরণে বিএনপির আলোচনা সভা আজ, বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আজ রাজধানীতে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ‘রক্তাক্ত জুলাই: ১৭ বছরের অনিবার্য সংগ্রামের রক্তঝরা জুলাই’ শীর্ষক এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর ফার্মগেটের খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরো অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
দলীয় সূত্রে জানা গেছে, আলোচনা সভায় জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সদস্য এবং আহত আন্দোলনকারীরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পাশাপাশি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি মিত্র রাজনৈতিক দলগুলোর নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং আন্দোলনের বিভিন্ন দিক নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা আন্দোলনের পটভূমি, রাজনৈতিক গুরুত্ব এবং ভবিষ্যৎ রাষ্ট্রগঠনে এর প্রভাব নিয়ে আলোচনা করবেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল রাজধানী ঢাকাসহ সারা দেশে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে। একই সঙ্গে বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনও আলোচনা সভা, স্মরণ অনুষ্ঠান এবং বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে।
দলীয় নেতাদের মতে, জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাবলি, আত্মত্যাগ এবং আন্দোলনের ইতিহাস তুলে ধরার পাশাপাশি গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়গুলোও এ কর্মসূচিগুলোর আলোচনায় গুরুত্ব পাবে।








