Logo

পরিচ্ছন্ন দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ আগস্ট, ২০২৬, ১৮:০২
পরিচ্ছন্ন দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

পরিবেশ রক্ষা এবং পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে দেশের সব নাগরিককে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, একটি বাসযোগ্য ও পরিচ্ছন্ন দেশ গঠনে সরকারের পাশাপাশি প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

বিজ্ঞাপন

সোমবার (৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

বার্তায় তিনি উল্লেখ করেন, পরিবেশ সংরক্ষণ শুধু সরকারের দায়িত্ব নয়; এটি প্রতিটি নাগরিকেরও নৈতিক ও সামাজিক দায়িত্ব। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করলে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সবাইকে নিজ নিজ আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন হতে হবে। কারণ দেশ সবার, আর সম্মিলিত উদ্যোগই পারে পরিবেশ রক্ষায় কার্যকর পরিবর্তন আনতে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ছোট ছোট সচেতনতামূলক উদ্যোগ একত্রিত হলে তা বড় ধরনের ইতিবাচক পরিবর্তনের ভিত্তি তৈরি করতে পারে। তাই পরিবেশ রক্ষায় ব্যক্তি, পরিবার ও সমাজ—সব পর্যায়ে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

প্রধানমন্ত্রীর এই বার্তা প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা এবং নাগরিক দায়িত্ববোধ জোরদারে এ আহ্বানকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরিবেশবিদদের মতে, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি টেকসই ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD